হৃত্বিকের ‘মহেঞ্জোদারো’র শুটিং বন্ধ?

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪৭
 
পিঠের ব্যথার কারণে ‘মহেঞ্জোদারো’ ছবির শুটিং বন্ধ রেখেছেন হৃত্বিক রোশন। কেননা, তার চিকিত্সক তাকে চার থেকে পাঁচদিন বিশ্রামে থাকতে বলেছেন।
 
যদি সূত্রের কথা সঠিক হয় তবে আশুতোষ গোভারিকার পরিচালিত ছবিটির শুটিং থেকে এক সপ্তাহ দূরে থাকবেন এই বলিউড অভিনেতা।
 
ছবিটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে, হৃত্বিকের  শরীর ভাল না থাকায় ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। ছবিটির জন্য তিনি টানা শুটিং করেছেন। এছাড়া কাঁধের ইনজুরি থাকা সত্ত্বেও ছবিটির কিছু কিছু বিপদজ্জনক স্ট্যান্টও করেছেন তিনি। কিন্তু এখন পিঠের ব্যথার কারণে তাকে শুটিং থেকে দূরে থাকতে হচ্ছে।
 
‘মহেঞ্জেদারো’ ছবিটি প্রাগৈতিহাসিক সময়কার। মানুষের সভ্য হয়ে ওঠার সময়টা এই ছবিতে চিত্রায়িত করা হবে। খবর: ওয়ান ইন্ডিয়া।