আইফোন ৬এস কিনতে লাইনে রোবটও!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩৯
 
বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি শুরু হয়েছে আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস। আর এই নতুন আইফোন কেনার জন্য একদিন আগে থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন অনেক ক্রেতা। এমনকি বাদ যায়নি রোবটও!
 
ম্যাশাবলের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনীতে অ্যাপল স্টোরের সামনে লুসি নামক একটি রোবট দাঁড়িয়েছিল। লুসি কেলি নামক এক নারী নিজের ব্যস্ততার কারণে রোবটকে আইফোন কেনার কাজে নিয়োগ দিয়েছিলেন।
 
লুমিস মূলত আইপ্যাড সংযুক্ত একটি অ্যাটোমিক ২১২ রোবট। এটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত। লুসি কেলি এই রোবটের মাধ্যমে অ্যাপল স্টোরের কর্মীদের সঙ্গে অফিস বসে বা ঘরে বসে প্রয়োজনীয় কথাবার্তা সারতে পারবেন। গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে অ্যাপল স্টোরে এসে চার নম্বরে দাঁড়ায় রোবট ‘লুসি’। খবর: বিজনেস ইনসাইডার।