শেরপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০০


শেরপুরের নালিতাবাড়ীতে বিলকিছ বেগম (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের মা, মামা ও দুই প্রতিবেশী আহত হয়েছেন হয়েছেন। হত্যার অভিযোগে নিহতের স্বামী ইসমাইল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার কাকরকান্দি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিলকিছের মা খালেদা বেগম, মামা নূরুল ইসলাম এবং দুই প্রতিবেশী কুদ্দুছ ও আছমা বেগম।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার এসআই (তদন্ত) আব্দুল বারী জানান, ইসমাইল হোসেন ও বিলকিছ বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার ইসমাইল শ্বশুরবাড়ি বেড়াতে আসেন।  রাত ১১টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটি হলে ইসমাইল হোসেন তার স্ত্রী বিলকিছকে দা দিয়ে কোপাতে শুরু করে। এ সময় বিলবিছের মা, মামা ও দুই প্রতিবেশী বাঁচাতে এলে ইসমাইল তাদেরও কোপায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিলকিছ বেগম মারা যান।

খালেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।