ফিরতি হজ ফ্লাইট শুরু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৯:২০
 
হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। রবিবার থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। বিকাল সাড়ে ৫টায় সৌদি আরব থেকে ৩০৫ জন হাজি নিয়ে সৌদি এয়াবিয়ান এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
এ দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইটটি সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। ২৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট হাজিদের নিয়ে আসবে। এবার ১ লাখ ৭ হাজার ২৯০ জন হাজির মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হাজি বহন করে। এর মধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হাজিরা সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন।