পুঁজিবাজারে লেনদেন সোমবার শুরু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ২১:০৩
 
পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সোমবার থেকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন সরকারি ছুটি শেষে পুঁজিবাজারের লেনদেন শুরু হচ্ছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথারীতি নির্ধারিত সময়ে লেনদেন শুরু হবে।