‘এনআইডি ও মোবাইল অপারেটরদের মধ্যে এমওইউ সই হবে’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ২১:৫৫
 
জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণের জন্য চুক্তির আওতায় আসছে ছয়টি মোবাইল অপারেটর। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সঙ্গে অপারেটরদের শিগগিরিই আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে।
 
এ প্রসঙ্গে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘খুব দ্রুতই জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে মোবাইল ফোন অপারেটররা। সিম নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা যেন না থাকে, সে জন্য এনআইডি ও মোবাইল অপারেটরদের মধ্যে একটি এমওইউ (সমঝোতা) সই হবে। তখন আর এভাবে অবৈধ নিবন্ধন হবে না।’
 
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, ‘মোবাইল অপারেটর চুক্তির জন্য ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে টাকা জমা  দেয়া হয়েছে। আশা করি—দ্রুতই চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।’