প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ০২:২৩
ঈদুল আযহা উপলক্ষে এনটিভিতে আজ রাত ৮টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন’। নূর সিদ্দিকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।
অভিনয় করেছেন মোশাররফ করিম, পূর্ণিমা, ইরেশ যাকের প্রমুখ। শাফিন ক’দিন ধরেই লক্ষ্য করছে একজন মানুষ বারবার তার গাড়ির নিচে পড়তে চায়। ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারে না সে। একদিন রাতে ঠিকই দুর্ঘটনাটি ঘটে যায়।

শাফিন বদরুল নামের লোকটিকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার পরামর্শ দেন লোকটিকে বাসায় নিয়ে চিকিত্সা করাতে। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।