মাসুম শাহরীয়ারের রচনা ও ফাহমিদা ইরফানের পরিচালনায় নাটক ‘লাইজু বনাম লাইজু’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন নাদিয়া, নাঈম, উর্মিলা, প্রনীল, অশোক ব্যাপারী প্রমুখ।
অতনু এবং লাইজুর এনগেজমেন্ট হয়ে গেছে। ওরা একদিন একটা ফটোগ্রাফি এক্সিবিশনে ঘুরে ঘুরে ছবি দেখে। একটা ফ্রেমের সামনে এসে দাঁড়ায় তারা। একটা ছবিতে দেখে যে, একটা জারুল গাছের ছায়ায় এক তরুণী পেছন ফিরে বসে আছে। দু’পাশে ঘাসবন। তার মুখ দেখা যায় না। দূরে নদীটা কোথাও বাঁক নিয়েছে। নদীর জলে ঠিকরে পড়ছে রূপালি আলো। অতুন মুগ্ধ হয়ে ছবিটি দেখে। সে ছবিটি কিনে নিয়ে যায়। লাইজু বিরোধিতা করে। তার মতে, এতো টাকা দিয়ে এই ছবি কেনার কোনো মানে হয় না।
