যুক্তরাষ্ট্রে এবার এক প্রতিবন্ধী কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। গত বুধবার ডেলাওয়্যার প্রদেশের উইলমিংটন অঞ্চলে এই ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিও প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। এর আগেও পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ ওঠে।
ভিডিওতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছে প্রতিবন্ধী এক যুবক। তার সামনে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে এক পুলিশকর্মী। ক্রমাগত চেঁচিয়ে চলেছেন ওই পুলিশকর্মী। ‘তোমার হাতে কী আছে, দেখাও আমায়। বন্দুক ফেলে দাও’। এরপর ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যায় অন্য পুলিশকর্মীদেরও। ‘হাত উপরে তোলো। তোলো হাত উপরে’ বলে চেঁচাতে চেঁচাতে সে দিকে ছোটেন তারা। এরপরই গুলির শব্দ। পরে দেখা যায়, প্রতিবন্ধী যুবকটি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন রাস্তায়। নিহত যুবকের নাম জেরেমি ম্যাকডোল (২৮)। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে অশ্বেতাঙ্গদের মানবাধিকার সংগঠন ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল’ (এনএএসিপি)। উইলমিংটনের পুলিশ সুপার বলেছেন, ‘ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তাতেই ওই যুবক গুলিবিদ্ধ হন। গুলির আওয়াজ শুনেই পুলিশ তার কাছে যায়। আগ্নেয়াস্ত্র ফেলে দিতে বললেও, সে শুনতে রাজি হয়নি। প্রস্তাবে রাজি না হওয়াতেই পুলিশ তাকে গুলি করে।’ কিন্তু পুলিশের দাবি খারিজ করে দিয়েছেন নিহত যুবকের মা ফাইলিস ম্যাকডোল। তার কথায়, ‘আমার প্রতিবন্ধী ছেলের কাছে কোনও বন্দুক ছিল না।
