বিদেশি সহায়তা বৃদ্ধির ঘোষণা ফ্রান্সের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৮
২০২০ সাল থেকে ফ্রান্স বছরে অতিরিক্ত ৪ বিলিয়ন ইউরো সহায়তা দেবে। রবিবার বিদেশি সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি। 
 
ওলাঁদ ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি ও সরকারি আর্থিক প্রতিষ্ঠান ক্যাইসে ডি ডিপোটের সঙ্গে একটি নতুন অংশীদারিত্বের ঘোষণা কালে এই সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ উন্নয়নের ওপর জাতিসংঘের শীর্ষ সম্মেলনে এই অতিরিক্ত সহায়তার ঘোষণা দিয়ে বলেন, এর ফলে বছরে ফ্রান্সের সহায়তার পরিমাণ দাঁড়াল ১২ বিলিয়ন ইউরো। খবর এএফপি’র। 
 
এই অতিরিক্ত অর্থ যুদ্ধ নাকি আবহাওয়ার কারণে নিঃস্ব হয়ে পড়া মানুষের সহায়তায় ব্যয় করা হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি তিনি।
 
গত মাসে ওলাঁদ প্যারিসে ফরাসী রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ফ্রান্সের সহায়তার বৃদ্ধির বিষয়টি উল্লেখ করলেও কি পরিমাণ অর্থ বৃদ্ধি করবে তা প্রকাশ করেননি।