ছয় দিনের ঐতিহাসিক সফর শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রবিবার রাতে তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
সফরকালে পোপ অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও যাজকদের শিশু যৌন নির্যাতন কেলেঙ্কারির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন।
এ সফরে পোপ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করেন এবং ওয়াশিংটনে কংগ্রেসে ও নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেন। তিনি বড় ধরণের এক পারিবারিক সম্মেলনে নেতৃত্বও দেন। ফিলাডেলফিয়ায় উম্মুক্ত সমাবেশের মধ্যদিয়ে তার সফরের সমাপ্তি ঘটে। খবর: এএফপি।
