কাঁদলেন মোদী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২৯
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফেইসবুক সদরদফতরে ভারতের প্রথানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রবিবার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সেখানে নিজের শৈশবকালের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েছিলেন মোদী। 
 
নিজের শৈশবের কথা বলতে গিয়ে মোদী বলেছেন, আমি অনেক গরীব পরিবার থেকে এসেছি। আমরা পাশের বাড়িতে গিয়ে থানা-বাসন পরিষ্কার করতাম, পানি ভরাসহ ঘরের অন্যান্য কঠিন কাজ করতাম। এতে সন্তানদের জীবনে মায়েদের কতো বড় ভূমিকা রয়েছে তা বোঝা যায়।
 
একঘণ্টার এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। অনুষ্ঠানটি ফেইসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।
 
ফেইসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রাজনীতিতে প্রভাব বিস্তার করছে বলেও মন্তব্য করেন মোদী।
 
সিলিকন ভ্যালি ভ্রমণের অংশ হিসেবে মোদী ফেইসবুক সদরদফতরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও অ্যাপল, গুগল এবং অন্যান্য কোম্পানির শীর্ষকর্তাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। খবর: রয়টার্স।