দৌলতপুরে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৩
কুষ্টিয়ার দৌলতপুরে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে চিলমারী ইউপির ডিগ্রীরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
 
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার চিলমারী ইউপির ডিগ্রীর চর গ্রাম থেকে আসামি মরু বেপারী (৩৫) কে গ্রেফতার করে। তিনি ওই এলাকার তালেব বেপারীর ছেলে। জানা যায়, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন আইনে মরু বেপারীকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 
 
দৌলতপুর থানার ওসি (তদন্ত) চাকলাদার আসাদুজ্জামান জানান, ঘটনার পর থেকে তিনি পলাতক ছিল।