মেধা পাচার নয় বিনিয়োগ করেছে ভারত: মোদী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৪
 
ভারত থেকে মেধা বাইরের দেশে চলে যাচ্ছে, এমনটা ভাবার কোনও কারণ নেই বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, ভারত মেধা সম্পদ বিনিয়োগ করেছে। এ বার সেই বিনিয়োগই দেশকে লাভের মুখ দেখাবে বলে দাবি করেন মোদী।
 
আমেরিকার সান হোসেতে প্রবাসী ভারতীয়দের বিশাল জমায়েত এ দিনও উচ্ছ্বসিত মোদীর ভাষণে। সমাবেশে মোদী বলেন, 'প্রবাসী ভারতীয়রা দেশকে এক নতুন পরিচয় দিয়েছেন। আপনাদের আঙুল কী-বোর্ড আর কম্পিউটারে জাদু খেলিয়েছে। তাতেই আজ ভারত নতুন পরিচয় পেয়েছে।'
 
তার কথায়, 'ভারতের মেধা সম্পদ বিদেশে চলে যায় বলে চিরকাল সকলে ভেবে এসেছেন। এ কথা কেউ ভাবেননি যে, মেধার অপচয় হয়নি। মেধা সম্পদ ভারত বিনিয়োগ করেছে। সেই বিনিয়োগ থেকে এ বার লাভ তোলার সময় এসেছে। ব্রেন ড্রেনকে এ বার ব্রেন গেইনে বদলে দিতেই হবে।' সূত্র: আনন্দবাজার পত্রিকা