আসামে নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৩৩
 
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গোহাটির পার্শ্ববর্তী কলহি নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।  দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছেন, মাত্রাতিরিক্ত যাত্রী ওঠার কারণে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে।
 
জেলা ম্যাজিস্ট্রেট বিনোদ সচন জানান, যান্ত্রিক গোলোযোগের কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি একটি ব্রিজের পোস্টের সাথে ধাক্কা লাগে। এতে এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।
 
তবে নৌকাটিতে ঠিক কতজন মানুষ ছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা। স্থানীয় একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নৌকাটি যাচ্ছিল। দুর্ঘটনায় পতিত হওয়ার পর কিছু মানুষ সাঁতরে পাড়ে উঠে আসেন বলেও তিনি জানান।