ফখরুলসহ ৪৬ জনের অভিযোগ গঠনের শুনানি ১৯ নভেম্বর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ২১:০৫


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এ দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার সময়ের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করেন আদালত। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। ফোকাস বাংলা।