এসএ টিভিতে ঈদুল আযহা উপলক্ষে স্বল্প বিরতির বিশেষ একক নাটক ‘ভালোবাসার ভূত ও ভবিষ্যত্’ প্রচার হবে আজ রাত ৯টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত এবং অভিনয় করেছেন তৌসিফ, টয়া, দোলা প্রমুখ।
বিট্টুর মনে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হলো। আর একটু পরেই যেখানে বিয়ের সানাই বাজবে সেখানে কি-না হবু বউ প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। বিট্টুর মন ভাঙার পর বন্ধুর পরামর্শে সে প্রেম করে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিলো।
যে মেয়ের সাথে রিলেশন হলো ক’দিন পর সেও বিট্টুকে ছেড়ে চলে গেল। বাধ্য হয়ে বিট্টু খুঁজে বের করলো তার প্রথম প্রেমিকাকে, যে বিট্টুকে অভিশাপ করেছিল ‘বিট্টু যেন কোনোদিনও কোনো মেয়ের ভালোবাসা না পায়।’ বাকিটা জানতে চোখ রাখতে হবে এসএ টিভির পর্দায়।
