টেলিনর গ্রুপের ভারতীয় অঙ্গপ্রতিষ্ঠান ইউনিনর এখন থেকে পরিচিত হবে টেলিনর ইন্ডিয়া নামে। ভারতে টেলিনর গ্রুপ ২০০৯ সালে যাত্রা শুরু করে ইউনিনর নামে।
গত ছয় বছর সময়ে তারা তাদের বিভিন্ন সেবার মাধ্যমে ৪০ মিলিয়ন বা চার কোটি গ্রাহক অর্জন করতে সক্ষম হয়। নাম পরিবর্তনের সাথে সাথে নিজস্ব গ্রাহকগোষ্ঠীর কাছে সাশ্রয়ে সর্বোচ্চ মানের সেবা প্রদানের অঙ্গীকার করেছে টেলিনর।
নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কে বলেন, ‘এটা কেবল আমাদের ব্র্যান্ডের নাম পরিবর্তনই নয়, এটা টেলিনর ইন্ডিয়ার একটি নতুন ভবিষ্যতের প্রস্তুতির সূচনা।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হলেও এখানকার বিপুল জনগোষ্ঠী এখনও আধুনিক টেলিকম সেবাতে যুক্ত নয়। তাদের জন্য আমরা গ্রাহকবান্ধব সেবা নিয়ে আসতে বদ্ধ পরিকর।’
