সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত একটি নগরীর বাজারে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে আটশিশুসহ ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা।
পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আব্দেল রাহমান বলেন, মায়াদীনের একটি বাজারে সরকারি সামরিক বাহিনীর বিমান হামলায় আট শিশু ও পাঁচ নারীসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়।
তিনি জানান, সিরিয়ার তেলসমৃদ্ধ দির ইজোর প্রদেশে অবস্থিত এবং ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের নিয়ন্ত্রণে থাকা মায়াদীনে সরকারি বাহিনীর ঐ বিমান হামলায় আরো ৫০ জন আহত হন। খবর: এএফপি।
