পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় বিষাক্ত মদপান করে ১০ জন মারা গেছেন। জেলার পুলিশ সূত্রে জানা গেছে গত শনিবার ময়না থানা এলাকায় বেশ কিছু মানুষ স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত চোলাই মদ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ওই ঘটনায় ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
