হুমকির পর মুম্বাই বিমানবন্দর, তাজ হোটেলে নিরাপত্তা জোরদার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ২০:২৪
 
সন্ত্রাসী হামলার হুমকি দেয়ার পর ভারতের মুম্বাইয়ে অভ্যান্তরীন ও আন্তর্জানিক বিমান বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার রাতে এই সন্ত্রাসী হামলার খবরের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।
 
এছাড়াও শহরটির বিখ্যাত তাজ হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে ২০০৮ সালে হোটেলটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চলানো হয়েছিল। হোটেল তাজসহ মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় চালানো হামলায় তখন ১৬৬ জন নিহত হয়েছিল।
 
IMG0
 
সোমবার রাতে বিমানবন্দরের দায়িত্বরত ম্যানেজাকে ফোন দিয়ে বোমা হামলার কথা জানানো হয় বলে পুলিশ জানিয়েছে। টেলিফোনদানকারী বলেন, বিমানবন্দর ও তাজ হোটেলে গাড়ি বোমা হামলা চালানো হতে পারে বলে তিনি শুনেছেন। সূত্রে জানা গেছে, প্রথমে এটিকে উড়ো টেলিফোন বলে মনে করলেও কোন নিরাপত্তা ঝুঁকি নিতে চায়নি পুলিশ। সেকাণেই নিরাপত্তা জোরদার করে পুলিশ।