বিশ্ব সক্ষমতা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৭। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০৯। বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তৈরি করা তালিকাটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সিপিডির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ দুই ধাপ এগগোলেও উচ্চ মধ্য আয়ের দেশে যেতে হলে বাংলাদেশকে আরো ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে হবে।
ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই প্রতিবেতেনটি তৈরিরি করা হয়েছে। এতে ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশের ব্যবসার ছয়টি বড় চ্যালেঞ্জ গত বছরের মতো অপরিবর্তিত রয়েছে। এগুলো হলো-দুর্বল অবকোঠামো, দুর্নীতি, অদক্ষ আমলাতন্ত্র, দুর্বল আর্থিক কাঠামো ও নীতি সহায়তা।
প্রতিবেশী ভারত সক্ষমতা সূচকে ৭১ থেকে ৫৫ তম অবস্থানে উঠে এসেছে। ভিয়েতনাম এসেছে ৬৮ থেকে ৫৬ তম অবস্থানে। গত বছরের মতো শীর্ষস্থান দখল করে আছে সুইজারল্যান্ড।
