ভারতের মুম্বাইয়ে ট্রেনে সিরিজ বিস্ফোরণের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার মুম্বাইয়ের একটি জজ আদালত এই রায় দেয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রায়ে ১২ আসামিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করে তাদের ‘মার্চেন্ট অব ডেথ’ আখ্যায়িত করা হয়।
সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার দুই সপ্তাহ পর এই রায় ঘোষণা করা হলো।
২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ে চলন্ত ও দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রেনে মাত্র ১১ মিনিটের মধ্যে সাতটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১৮৮ জন নিহত ও ৮২৯ জন আহত হন। খবর: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
