সিরিয়ার প্রেসিডেন্ট আশার আল আসাদক্ষমতা থেকে সরে দাঁড়ালেই কেবল ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করা সম্ভব হবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে আইএসকে নিয়ন্ত্রণ করার বিষয়ে এক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে ওবামা বলেছেন, এই জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে সময় লাগবে। আইএস-কে পরাজিত করতে সামরিক, গোয়েন্দা ও অর্থনীতিসহ সবধরনের উপায় ব্যবহার করার প্রতিশ্রুতি দেন তিনি।
ওবামা বলেন, সিরিয়া ও ইরাকে আইএস শিকড় গেড়ে বসেছে এবং তাদের পরাজিত করতে হলে সিরিয়ায় একজন নতুন নেতা ও সবপক্ষের প্রতিনিধিত্বমূলক একটি সরকার দরকার, যে সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয়দের ঐক্যবদ্ধ করতে পারবে।
