ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় বিএনপি-জামায়াতের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপি ও জামায়াতের ওপর দোষ চাপাচ্ছে।’
বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। প্রায় ৯ মাস পর সকালে কার্যালয়ে আসেন তিনি। এ সময় তাকে শুভেচ্ছা জানান দলের নেতারা।
ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে গণতন্ত্রের সংকটের কারণেই এমন ঘটনা ঘটছে।’ তিনি বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলেই এ ধরনের ঘটনা ঘটছে।’
