দুষ্টু ছেলের দল

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ০৩:০৯
ঈদুল আযহা উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু প্রেমের গল্প’।
 
আদনান আল রাজীব ও রেদওয়ান রনির যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
 
দুষ্টুমি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পেছনে লাগে আবার মিষ্টি কয়েকজন মেয়ে। অদ্ভুত মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।