টুইটারে দেওয়া পোস্ট থেকে আপনার অর্থনৈতিক অবস্থা বোঝা যাবে। নতুন একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
পাঁচ হাজার ব্যবহারকারীর দশ মিলিয়ন টুইট বিশ্লেষণ করে গবেষকেরা বলেছেন যেসব মানুষ অর্থ বেশি আয় করে তারা টুইটারে বেশি রাগ ও ভয় প্রদর্শন করে। আর যেসব মানুষ বেশি আশাবাদী তাদের অর্থনৈতিক অবস্থান তুলনামূলক ভাবে নিচু। কম আয়ের মানুষদের টুইটার টেক্সটে বিভিন্ন বিষয়ে প্রতিজ্ঞার কথা থাকে আর বেশি আয়ের মানুষরা রাজনীতি, কর্পোরেশন ও অলাভজনক প্রতিষ্ঠানের কথা থাকে।
ইউনিভার্সিটি অব লন্ডন কলেজের গবেষক নিকোলাস অ্যালেট্রাস বলেন, নিম্ন আয়ের মানুষ অথবা অপেক্ষাকৃত নিচু সামাজিক অবস্থানে থাকা মানুষেরা টুইটারকে নিজেদের পারস্পরিক যোগাযোগ রক্ষার কাজে ব্যবহার করে। অন্যদিকে অর্থনৈতিক ভাবে সফল মানুষেরা পেশাদার প্রয়োজনে এটি ব্যবহার করে। এই গবেষণাটি বিখ্যাত ‘প্লস অন’ জার্নালে প্রকাশিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া
