চীনের গুয়াংজি প্রদেশে সিরিজ বোমা হামলায় সাত জন নিহত হয়েছে। গতকাল বুধবারে এই বোমা হামলার পরে আজ বৃহস্পতিবার আবারো বোমা হামলার কথা জানিয়েছে।
নতুন করে বোমা হামলায় কোনো হতাহতের কথা বলা হয়নি। এর আগে গতকাল বুধবার বিবিসি জানায়, লিউচঙ্গ কাউন্টির সরকারিভবনসহ বিভিন্ন স্থানে ১৭টি বোমা পাঠানো হয়। বোমা বিস্ফোরণের পর ধারণকরা আলোকচিত্রে দেখা যায়, একটি ভবনের কিছু অংশ ধসে পড়েছে এবং সেখান থেকে ধোঁয়া উড়ছে। কর্তৃপক্ষ বলছে, বিষয়টিকে তারা সন্ত্রাসী হামলা হিসাবে দেখছেন না। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি মালিকানাধীন দৈনিক পত্রিকা গুয়াংজি জানিয়েছে আটক সন্দেহভাজনের পারিবারিক পদবি ওয়েই।
IMG0
অন্যান্য ভবনের সঙ্গে একটি কারাগার ও একটি সুপারমার্কেটও বোমা হামলার শিকার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ছবিগুলোর একটিতে দেখা যায় পাঁচতলা ভবনটি প্রায় সম্পূর্ণভাবেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অবশ্য ছবিগুলোর সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দাপু শহরের বিভিন্ন ভবনে বিকালের দিকে দুই ঘণ্টায় ডজনেরও বেশি বোমা বিস্ফোরিত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বোমাগুলো সম্ভবত পার্সেলে ভরে ডাকযোগে বিভিন্ন ভবনে পাঠানো হয়েছিল। বিবিসি
