হারিকেনে রূপ নিয়ে বাহামার কাছে পৌঁছেছে জোয়াকুইন

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১১:৫৪

জোয়াকুইন বুধবার তিন ক্যাটাগরির বড় ধরনের হারিকেনে রূপ নিয়েছে। এটি বাহামার দিকে অগ্রসর হওয়ার সময় এই শক্তি সঞ্চয় করে।

প্রচন্ড শক্তিশালী এই ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আমেরিকান আবহাওয়া পূর্বাভাসকারীরা সতর্ক করেছেন।
মায়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, ঝড়টির গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ১১৫ মাইল (১৮৫কিলোমিটার) । এটি বাহামার সান সালবাদোর থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) পূর্বে অবস্থান করছে। এএফপি ও সিএনএন