চট্টগ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী বৃহস্পতিবার ১১টার দিকে এই মামলার রায় ঘোষণা করেন।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মোত্তাকী ইবনু মিনান এই তথ্য জানান।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের হাবিলদার আবুল বাশারের ছেলে আবু রায়হান (২৭) এবং নগরীর খুলশী এলাকার একটি রেস্টহাউসের গাড়ি চালক মো. শহীদ (২৩)। রায় ঘোষণার সময় তারা দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতবছর ২৪ মার্চ চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ নম্বর বাড়ি ‘পদ্মা-যমুনা’য় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) এবং তার মেয়ে সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে ও রগ কেটে হত্যা করা হয়।
