পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৭:০১

পাকিস্তানের গোলযোগপূর্ণ আফগান সীমান্ত বরাবর বৃহস্পতিবার সামরিক বাহিনীর বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তালেবান ও আলকায়েদার ঘাঁটি উচ্ছেদে গত বছর দেশটি যে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছিল সর্বশেষ হামলাটি তার অংশ।
 

উপজাতীয় উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল এলাকায় এই হামলা চালানো হয়েছে। এখানেই জঙ্গি সংগঠনগুলোর প্রধান ঘাঁটি। খবর বার্তা সংস্থা এএফপি’র। ২০০৪ সালে পাকিস্তানে ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর দেশটির বিরুদ্ধে তৎপরতা শুরু করে। পাকিস্তান সেনাবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, আজকের বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত হয়েছে।

 

২০০১ সালে পার্শ্ববর্তী আফগানিস্তানের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের পর পাকিস্তানে ইসলামপন্থী জঙ্গি তৎপরতা শুরু হয়। বাসস