প্রখ্যাত গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর জনপ্রিয় গানের একটি অ্যালবাম ‘সোনালি গান’ প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। চ্যানেল আই- এর ১৭তম জন্মদিন অনুষ্ঠানে অ্যালবাম প্রকাশের সময় উপস্থিত ছিলেন- চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, শিল্পী সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, ফুয়াদ নাসের বাবু, হামীন আহমেদ, দিনাত জাহান মুন্নী প্রমুখ। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস- এর পক্ষ থেকে আলাউদ্দিন আলীর চিকিৎসা ব্যয় বাবদ দুই লক্ষ টাকা দেয়ার ঘোষণা দেয়।
অ্যালবামে আলাউদ্দিন আলীর সুরে সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, রুনা লায়লা, সুবীর নন্দী, এন্ড্র কিশোর ও মিতালী মুখার্জী‘র গান রয়েছে। গানগুলো হচ্ছে কেউ কোনদিন আমারে তো কথা দিলো না, শত জনমের স্বপ্ন আমার, আছেন আমার মোক্তার, একবার যদি কেউ ভালোবাসতো, বাড়ির মানুষ কয়, বন্ধু তিনদিন তোর বাড়িত, কেঁদো না আর কেঁদো না, ভেঙেছে পিঞ্জর, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, হারানো দিনের মতো।
