থাইল্যান্ডের কয়েকটি সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। সেগুলোতে দীর্ঘ সময় ঢোকা যায়নি। খবর বিবিসির।
ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি এই সিদ্ধান্তকে ‘দ্য গ্রেট ফায়ারওয়াল অব থাইল্যান্ড’ নামে আখ্যায়িত করে এর প্রতিবাদে একটি আর্জিতে স্বাক্ষর করেছে হাজার হাজার মানুষ।
ডিস্টিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডিওএস) অ্যাটাকের কারণে স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওয়েবসাইটে ঢোকা যায়নি। এই হামলার প্রধান লক্ষ্য ছিল থাইল্যান্ডের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও থাই সরকারের প্রধান ওয়েবসাইট।
