বিভাগ ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটি পুনর্গঠন

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ২২:১৬
 
দীর্ঘ ৩৩ বছর পর পুনর্গঠন করা হলো বিভাগ এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটি। একইসঙ্গে এই কমিটি কার্য ও কর্ম পদ্ধতি সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয় এবং তা সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠিয়ে দেয়া হয়। ১৯৮২ সালে ১৪ এপ্রিল প্রথমবারের মত বিভাগ ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়েছিলো। যদিও এর কার্য ও কর্ম পরিধি সুনির্দিষ্ট ছিলো না।