পুরো গ্রামে ফ্রি ওয়াই-ফাই!

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১২:২৮
ভারতের কেরালা প্রদেশের একটি পুরো গ্রামে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবস্থা করেছে গ্রাম পঞ্চায়েত। এরাভাপুর নামের এই গ্রামের এক বর্গ কিলোমিটারজুড়ে মানুষ ফ্রি ইন্টারনেট ব্যবহার করবে।
 
ইরাভাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এন রাজিব বলেন, সরকারি অফিস, আয়ুবের্দ চিকিৎসালয়, স্বাস্থ্য কেন্দ্র ও শিশুপার্কে ওয়াইফাই  হটস্পট স্থাপন করা হয়েছে। চারলক্ষ রূপির এই প্রজেক্টে সম্পুর্ণ টেকনিক্যাল সুবিধা দিয়েছে একটি বেসরকারি টেলিযোগাযোগ সংস্থা। এছাড়া আরো সহায়তা করেছে পি এন পানিকার ফাউন্ডেশন। ভারতে ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদানের কাজ করে আসছে তাদের সরকার। গুগল,ফেসবুক, সনি এরিকসন সহ বড় বড় কোম্পানি এই কাজে সহায়তা করছে। গুগল জানিয়েছে তারা ভারতের ৫০০ টি স্টেশনে ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেবে। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুরো শহরজুড়ে ফ্রি ওয়াই ফাই প্রদান করার উচ্চাভিলাষী উদ্যোগের বিষয়ে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলছেন।এনডিটিভি ও দ্য হিন্দু