নাইজেরিয়ায় পাঁচ মেয়ে শিশুর আত্মঘাতী হামলা, নিহত ১৪

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৫:২২

নাইজেরিয়ায় মসজিদে পাঁচ মেয়ে শিশুর আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বের শহর মাইদুগুরিতে এই ঘটনায় আরো আহত হয়েছে ৩৯ জন।


মসজিদে মাগরেবের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তাসূত্রে বিবিসি জানায়, হামলাকারী কয়েকটি শিশুর বয়স নয় বছর হবে। দুই সপ্তাহ আগে এখানে বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে।


ছয় বছর আগে বোকো হারাম যাত্রা শুরু করেছিল বর্নো প্রদেশের মাইদুগুরি শহরে। গত মে মাসে মোহাম্মদ বুহারি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কঠোর হাতে দমন করার প্রতিজ্ঞা করেছেন এবং এখন পর্যন্ত ১৭ হাজার ব্যক্তি নিহত হয়েছে এই অভিযানে। বিবিসি