ব্যালন ডি অরের তালিকায় রিয়াল-বার্সার আধিপত্য

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৬:০১

ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কানর ব্যালন ডি অরের প্রাথমিক ৫৯ জনের তালিকায় দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়দের জয়জয়কার। এই দুই ক্লাব থেকে সাতজন খেলোয়াড় জায়গা পেয়েছেন।


এছাড়া গত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ জুভেন্টাস থেকে ছয় জন, বায়ার্ন মিউনিখ থেকে পাঁচজন তালিকায় জায়গা পেয়েছেন। জুভেন্টাসের ছয় জনের মধ্যে জিয়ানলুইজি বুফনের না থাকাটা বিস্ময়ের সৃষ্টি করেছে। লিগ হিসেবে সবচেয়ে বেশি ২০ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে।  
 

বিগত সাত বছরের মতো এবারও বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেই লড়াইটাই হবে। বার্সেলোনাকে ট্রেবল জেতাতে প্রধান ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি। তিন প্রধান শিরোপা- লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে ৫৭ ম্যাচে ৫৮ গোল ও ২৮ টি অ্যাসিস্ট করা মেসিই তার পঞ্চম ব্যালন ডি অর জিততে যাচ্ছেন বলে ধরে নেওয়া হচ্ছে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্লাবকে কিছুই জিতাতে না পারলেও ৫৪ ম্যাচে আটটি হ্যাটট্রিক সহ ৬১ গোল করেছেন, অ্যাসিস্ট ২২ টি।