সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সাত কেজি সোনা আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার উপজেলার কাকডাঙ্গা গ্রামের জহিরুল ইসলামের বাড়ি থেকে এসব সোনা আটক করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকডাঙ্গা গ্রামের সোনা চোরাকারবারী জহিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে ভর্তি সাত কেজি সোনা আটক করা হয়। আটক সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা।
তিনি আরো জানান, এর আগেও দুই কেজি সোনাসহ জহিরুলকে আটক করা হয়েছিল।
সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক নজীর আহমেদ বকশি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
