অমিতাভ বচ্চন এবার কোরিওগ্রাফার

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৬:৩৫

কোন চরিত্রে অভিনয় নয় এবার নিজেই নিজের কোরিওগ্রাফি করেছেন অমিতাভ বচ্চন। নতুন রিয়্যালিটি শো ‘আজ কি রাত হ্যায় জিন্দগি’-র জন্য নিজের ডান্স স্টেপ নিজেই কোরিওগ্রাফ করেছেন বিগ বি।

এর আগে অন্য কোরিওগ্রাফারদের নাচের ছন্দে অনেক বার পা মিলিয়েছেন তিনি। সেগুলোর একটাও কি তার পছন্দ হয়নি? নইলে এই বয়সে আচমকা কেন এমন ভূমিকা বদল?

আসলে অমিতাভ ইদানীং ভীষণই উত্তেজিত হয়ে রয়েছেন ছোটপর্দায় তার নতুন শো নিয়ে। পাক্কা বছর পনেরো পরে স্টার প্লাসে ফিরছেন তিনি। তাই সেই শোর ট্রেলারের শুটিং চলাকালীন তিনি ঠিক করেছেন, যেমন শোটা নিজে পরিচালনা করছেন, তেমনই এ বার ট্রেলারের সব কিছুও নিজেই খুঁটিয়ে দেখবেন। বিগ বি চাইছেন, এই শো-এর ট্রেলারটাও হোক বিশেষ। সেই জন্যই এই ভূমিকা বদল।