প্রেম রতন ধন পাও-এর সেটে সালমান খানের সঙ্গে রোমান্স করতে রীতিমতো পা কাঁপছিল সোনম কপূরের। সোনম নিজেই এই কথা গণমাধ্যমে জানিয়েছেন।
এমনটা নয় যে, অনিল কপূর-কন্যা এই প্রথম সালমানের সঙ্গে অভিনয় করলেন। যে ‘সাওয়ারিয়া’ দিয়ে বলিউডে তাঁর অভিষেক, সেই ছবিতেও অভিনয় করেছিলেন সালমান। কিন্তু এবার একেবারে সালমানের বিপরীতে। আর স্বপ্নের নায়কের সঙ্গে তো রোমান্স করতে একটু ভয় লাগবেই। সোনম জানিয়েছেন, ‘প্রেম রতন ধন পাও-এ অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি দীর্ঘদিন ধরেন সলমন খানের ফ্যান। শ্যুটিংয়ের সময় একটু নার্ভাস লাগছিল, ভয় করছিল। কিন্তু ভেতরে ভেতরে নিজেকে দারুন উচ্ছ্বসিত লাগছিল। সুরজ বারজাতিয়া পরিচালিত সিনেমাটি আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে। সিনেমার প্রথম ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন সোনম।
বজরঙ্গি ভাইজান খ্যাত সালমানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে সোনম বলেছেন, আমার তখন ১৪ বছর বয়স। আমার বাবা ও সালমান একটি সিনেমায় একসঙ্গে কাজ করছিলেন। এর আগে কখনই আমাকে ফিল্মের সেটে যেতে দেওয়া হত না। কিন্তু সেবার আমি বাবাকে নিয়ে যেতে আবদার করলাম। সেখানে সালমান আমার সঙ্গে প্রায় একঘন্টা কথা বলেছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
