তুরস্কের রাজধানী আঙ্কারায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। শহরের একটি স্টপেজে অপেক্ষমাণ যাত্রীদের ওপর একটি চলন্ত বাস উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, ব্রেক বিকল হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লোকজনের ওপর বাসটি চালিয়ে দেন চালক। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছেন গভর্নর মেহমেত কিলিক্লার।
উদ্ধারকর্মীরা বাসের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৩০ ফুট পর্যন্ত মানুষ ও দাঁড় করিয়ে রাখা গাড়িগুলোকে আঘাত করতে করতে গিয়ে অবশেষে থামে।
