কর্মঘণ্টা কমিয়ে ৬ ঘণ্টা করছে সুইডেন

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৮:১৩
 
অধিকাংশ মানুষই সপ্তাহে ৫০ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় কাজ করে থাকেন। বেশি কাজ করে শেষ জীবনটা আরামে কাটানো যাবে, এমনটাই আশা করেন সবাই। তবে গবেষকরা অনেক আগে থেকেই বলে আসছেন সেই আশায় গুড়ে বালি।
 
গত মাসে কর্মঘণ্টা নিয়ে ছয় লাখ মানুষের ওপর পরিচালিত জরিপের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে সপ্তাহে যারা ৫৫ ঘণ্টা কাজ করেন তারা ৩৫-৪০ ঘণ্টা কাজ করা লোকেদের চেয়ে ৩৩ শতাংশ বেশি স্ট্রোকের ঝুঁকিতে থাকেন।
 
IMG0
 
এটা মাথায় রেখেই কাজের সময় কমাতে চলেছে সুইডেন। দিনে ছয় ঘণ্টা করা হচ্ছে কর্মঘণ্টা। ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করে দিয়েছে। কম কর্মঘণ্টা নিয়ে এক বছর ধরে বিচার বিবেচনা করে এই পথে হাঁটল দেশটি। সূত্র: সাইন্স অ্যালার্ট