বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘আগামী ২৫ অক্টোবরের পর এদেশে আর কোনো দিন প্লাস্টিকের বস্তায় ধান, চাল, গম ভূট্টা প্যাকেজিং হবে না।’
শুক্রবার জামালপুর জেলা শহরের বৈশাখী মেলার মাঠে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পাটের মোড়ক আইন লংঘন আর কোনোভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ আইন বাস্তবায়ন করতে সব ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করবো। কারণ এ আইন বাস্তবায়নের উপর নির্ভর করছে দেশের পাটশিল্প এবং লাখ লাখ কৃষকের জীবন ও জীবিকা।’
খবর বাসসের।
