২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া ৮০ ভাগ শেষ হয়েছে। রবিবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. এম এ হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. এম এ হান্নান বলেন, ‘বেসরকারি মেডিকেলে কলেজ ৫ অক্টোব ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৮ অক্টোবর থেকে ভর্তি ফরম বিতরণ, ২৭ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ৩০ অক্টোবর মেধা তালিকা অনুসারে চূড়ান্ত ফলাফল জানানো হবে। পরের দিন ৩১ অক্টোবর ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
