কপিলকে ঘাড় ধরে বের করে দিল ঐশ্বরিয়ার দেহরক্ষী

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১১:০৬
 
কমেডি নাইটস ইউথ কপিল খ্যাত কপিল শর্মাকে ঐশ্বরিয়ার দেহরক্ষীরা ঘাড় ধরে বের করে দিয়েছে। ঘটনার শুরু ঐশ্বরিয়ার ভ্যানিটি ভ্যান থেকে। শুটিংয়ের অবসরে বিশ্রাম নিচ্ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর সেখানে হঠাৎই ঢুকে পড়েন কপিল। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে সেখানে থেকে ঘাড় ধরে বের করে দেন ঐশ্বরিয়ার দেহরক্ষীরা।
 
ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতবাক। এখন বি-টাইউনে সবার মুখে এক প্রশ্ন, ভিতরে এমন কী ঘটতে পারে যে তাকে দেহরক্ষী দিয়ে বের করে দিতে বাধ্য হলেন বচ্চন পরিবারের পুত্রবধূ?
 
তবে এ  ব্যাপারে মুখ খুলতে নারাজ কপিল। প্রশ্ন করলে স্পষ্টতই তা এড়িয়ে যাচ্ছেন তিনি। আর গোটা ঘটনায় ঘনিষ্ঠ মহলে নাকি চরম বিরক্তি প্রকাশ করেছে নায়িকা।
 
তবে এই ঘটনাটা কি আদৌ বাস্তব? নাকি অন্য কিছু? বলিউডেরই একাংশ শোনাচ্ছে অন্য গল্প। আসলে ছোটপর্দায় কপিলের জনপ্রিয় শো ‘কমেডি নাইটস উইথ কপিল’তে তার আগামী ছবি ‘জজবা’র প্রচারে আসবেন ঐশ্বরিয়া। তাই তার ভ্যানিটি ভ্যানে কপিলের ঢুকে পড়া এবং সেখান থেকে দেহরক্ষীদের দিয়ে কপিলকে বের করে দেওয়া সবই ঐশ্বরিয়ার আগামী ছবির প্রচারের নয়া কৌশল হতে পারে। আদৌ ঘটনাটি সত্যি কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।