শিল্পকলায় আজ নাট্যকর্মীর সাহায্যার্থে মঞ্চস্থ হবে নাটক ‘সোনাই মাধব’।
ব্যয়বহুল চিকিত্সার সহায়তার জন্য আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে লোক নাট্যদল (বনানী) মঞ্চস্থ করবে ‘সোনাই মাধব’ নাটকটি।
লোকনাট্য দলের আলোচিত প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’। এর নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ এবং সঙ্গীত পরিচালনা করেছেন মোস্তফা আনোয়ার স্বপন। আলোক পরিকল্পনায় জি এম সিরাজুল হোসেন ও মঞ্চ ব্যবস্থাপনায় জসিম উদ্দিন খান।
নাটকটিতে কুশীলব হিসেবে আছেন জাহিদুর রহমান পিপলু, কামরুন নূর চৌধুরী, ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম,আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, নুরুল ইসলাম খান রতন, হাফিজুর রহমান, আনোয়ার কায়সার, জসিম উদ্দিন খান, বাসুদেব হালদার, মনিলাল হালদার, মোজাম্মেল হক পাপন, সুধাংশু নাথ, তানভীর রাজীব, মিনহাজুল হুদা দীপ, আবদুল আউয়াল খান প্রমুখ।
