রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৫:০২
রংপুরের কাউনিয়া উপজেলার কাসু গ্রামে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে জাপানের নাগরিক ওসি কনিও (৩৫) নিহত হয়েছেন।
 
শনিবার সকাল ১০টার দিকে মাহিগঞ্জের আলুতারি ও মোষআলার মোড়ের মাঝামাঝি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় ওসি কনিও রিকশা করে শহর থেকে আসছিলেন। আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ঘটনাস্থলে কনিও আসলে তাকে লক্ষ্য করে গুলি করে। তার হাত, বুক ও পায়ে তিনটি গুলি লাগে।   
 
নিহতের লাশ রংপুর মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে। খবর পেয়ে থানার ওসি, ইউএনও ও এসপি ঘটনাস্থলে গেছেন। 
 
ইউএনও ফরহাদ হোসেন বলেন, এই ঘটনার রহস্য সম্পর্কে বিভিন্ন তথ্য আসছে। হত্যাকারীদের ধরা সময়ের ব্যাপার। 
 
কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বলেন, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।