চলতি সপ্তাহে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষনা করেছন ফ্রান্স জাতীয় ফুটবল কোচ দিদিয়ের দেশ্যাম। আগামী ৮ অক্টোবর আর্মেনিয়া ও তিনদিন পরে ডেনমাকের বিপক্ষে দুটি ম্যাচের দলের জন্য আট বছর পর দলে ফিরেছেন লাসানা দিয়ারা।
এই ম্যাচ দুটিকে সামনে রেখে দেশ্যামের তালিকা থেকে বার্সেলোনা ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ বাদ পড়লেও প্রায় আট বছর পরে জাতীয় দরে ফিরেছেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার লাসানা ডিয়ারা। ইনজুরির কারনে গত মৌসুমের প্রায় পুরোটাই মাঠের বাইরে থাকলেও চলতি মৌসুমে মার্সেইর হয়ে দারুন সূচনা করেছেন ৩০ বছর বয়সী লাসানা ডিয়ারা। দেশ্যাম বলেছেন ডিয়ারার আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এছাড়া রিয়াল মাদ্রিদ ও চেলসির মত বড় ইউরোপিয়ান ক্লাবে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। রক্ষনভাগে খেলাও তার আলাদা একটি দক্ষতা। ২০১০ সালের পরে দিয়ারা আন্তর্জাতিক কোন ম্যাচে সুযোগ পাননি। ঐ সময় মূলত তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ঘোষনার ইঙ্গিত দিয়েছিলেন।
কিন্তু হঠাৎ করেই দেশ্যামের বিবেচনয় আবারো ডিয়ারার অন্তর্ভূক্তি অনেককেই বিস্মিত করেছে। ফ্রেঞ্চ কোচ বলেছেন, ২০১০ সালে অসুস্থতার কারনে দিয়ারা বিশ্বকাপ দলে সুযোগ পাননি। ঐ সময় থেকে অসুস্থতা নিত্য সঙ্গী হলেও আবারো আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অদম্য ইচ্ছা ছিল ডিয়ারার। এদিকে এই নিয়ে দ্বিতীয়বারের মত জাতীয় দলে ডাক পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুন স্ট্রাইকার এ্যান্থনি মার্শাল। তবে প্রথমবারের মত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ভিয়ারেলের গোলরক্ষক এ্যালফোনসে আরেয়োলা। দলে তৃতীয় গোলরক্ষক হিসেবে তিনি ডাক পেয়েছেন। তার আগে গোলরক্ষকের স্থানে শীর্ষে রয়েছেন টটেনহ্যাম হটস্পারের হুগো লোরিস ও মার্সেইর স্টিভ মানডানডা।
স্কোয়াড :
গোলরক্ষক : হুগো লোরিস, স্টিভ মানডানডা, এ্যালফোনসে আরেয়োলা।
ডিফেন্ডার : প্যাট্রিস এভরা, ক্রিস্টোফার জালেট, এলিয়াকিম মানগালা, বাকারি সাগনা, মামাদু সাখো, বেনোয়েট ট্রিমোলিয়ান্স, রাফায়েল ভারানে, কার্ট জোমা।
মিডফিল্ডার : ইয়োহান কাবায়ে, লাসানা দিয়ারা, ব্লেইস মাটোদি, পল পগবা, মরগান শিনেডারলিন, মোসা সিসোকো।
স্ট্রাইকার : করিম বেনজেমা, অলিভার জিরু, এন্টোনি গ্রিয়েজমান, এ্যান্থনি মার্শাল, পল জর্জেস এনটেপ, ম্যাথিউ ভালবুয়েনা।
