প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৫:১২
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার রওশন এরশাদ। জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেয়া ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ পুরস্কার পাওয়ায় এই অভিনন্দন জানানো হয়।
 
শনিবার এক অভিনন্দন বার্তায় রওশন এরশাদ বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী পদক্ষেপ নেয়া ও তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করায় প্রধানমন্ত্রী যে দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন, এজন্য জাতি গর্বিত ও আনন্দিত। বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই দুটি পুরস্কার বাংলাদেশ এগিয়ে যাওয়ার সনদ বহন করে।