বিদেশি নাগরিক খুন হওয়া উদ্বেগজনক: বিএনপি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৫:২৩
 
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, গত কয়েক দিনের মধ্যে দেশে দুই বিদেশি নাগরিক খুনের ঘটনা খুবই উদ্বেগজনক। আমার এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, বাংলাদেশকে শাসকদল সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। রাষ্ট্র ও সমাজে মানুষ এখন ঘরে-বাইরে আর কোনোভাবেই নিরাপদ বোধ করছে না।
 
তিনি বলেন, দেশে সুশাসন নেই। আইন প্রয়োগকারী সংস্থা আইনের শাসন প্রতিষ্ঠায় অসহায় হয়ে পড়েছে।